জাতীয়

বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ১১:২১ পিএম

বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন পুলিশ সদরদপ্তরের সহকারী পুলিশ মহাপরিদর্শক কামারুম মুনিরা। মঙ্গলবার ৬ অক্টোবর পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে কামারুম মুনিরা পুলিশ সদরদপ্তরের ট্রাফিক ব্যবস্থাপনা শাখায় সহকারী পুলিশ মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন। নতুন দায়িত্ব পাওয়ার পর তিনি গণমাধ্যমকে বলেন, ‘নতুন দায়িত্বটি পেশাদারিত্বের সঙ্গে পালন করতে চাই।’

কামারুম মুনিরা ২৮তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগ দেন। দীর্ঘ কর্মজীবনে তিনি মাঠপর্যায়ে পুলিশিংয়ের পাশাপাশি পুলিশের অপরাধ তদন্ত বিভাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন।

পরবর্তীতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ থেকে তাকে পুলিশ সদরদপ্তরে বদলি ও পদায়ন করা হয়। সেখানে বিভিন্ন সময়ে তিনি গণমাধ্যম ও জনসংযোগ শাখার ভারপ্রাপ্ত সহকারী পুলিশ মহাপরিদর্শক এবং ট্রাফিক ব্যবস্থাপনা শাখার সহকারী পুলিশ মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন।

এদিকে, পুলিশের সাবেক এআইজি গণমাধ্যম এএইচ এম শাহাদাত হোসেনকে পুলিশ সদরদপ্তরের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শাখার সহকারী পুলিশ মহাপরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে।