রাজনীতি

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপির প্রতিনিধিদল


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৯:৩৩ এএম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপির প্রতিনিধিদল
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধিদল। আগামী ২৩ নভেম্বর প্রধানমন্ত্রীর আমন্ত্রণে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাতে এক বার্তায় এ তথ্য জানিয়েছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার।

বার্তায় তিনি জানান, প্রধানমন্ত্রীর আমন্ত্রণে আগামী ২৩ নভেম্বর এনসিপির একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করবে। প্রধানমন্ত্রীর এ আমন্ত্রণকে ইতিবাচক হিসেবে দেখছে দলটি।

এনসিপি মনে করে, গণভোটের রায় বাস্তবায়ন, ফ্যাসিবাদী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার এবং জুলাই গণহত্যার বিচারকে জাতীয় ঐক্যের ভিত্তি হিসেবে প্রতিষ্ঠা করতে হবে।