রাজনীতি
জয় হলে মিছিল নয়, আল্লাহর উদ্দেশে সিজদা করবো: ডা. শফিকুর রহমান
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হলে কোনো ধরনের মিছিল বা উচ্ছ্বাস না করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি জানিয়েছেন, বিজয় এলে দলীয় নেতাকর্মীরা আল্লাহর উদ্দেশে সিজদায় অবনত হবেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।
ফেসবুক বার্তায় ডা. শফিকুর রহমান লিখেছেন, “মহান রাব্বুল ইজ্জত একান্ত মেহেরবানীতে মজলুমদেরকে বিজয় দান করলে মিছিল নয়, স্লোগান নয়, উচ্ছ্বাসও নয়—আমরা সবাই সিজদায় পড়বো।”

পোস্টে তিনি আরও উল্লেখ করেন, সম্ভাব্য বিজয়ের পর আল্লাহ তা'আলার কাছে শোকর আদায় করা হবে এবং দেশ ও জাতির কল্যাণে কাজ করার জন্য তাঁর সাহায্য কামনা করা হবে।