রাজনীতি

উত্তরায় বিমান দুর্ঘটনায় বিএনপির জরুরি সহায়তার নির্দেশ


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ০২:৪৭ পিএম

উত্তরায় বিমান দুর্ঘটনায় বিএনপির জরুরি সহায়তার নির্দেশ
ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে ছুটির মুহূর্তে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান ভবনের ওপর বিধ্বস্ত হয়েছে। এ দুর্ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার সময় স্কুল ক্যাম্পাসে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতি ছিল।

ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, পুলিশ এবং সেনাবাহিনীর উদ্ধারকর্মীরা তাৎক্ষণিকভাবে উদ্ধারকাজ শুরু করে। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

 

এদিকে দুর্ঘটনার খবরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জরুরি সহায়তার নির্দেশ দিয়েছেন। তিনি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং বিএনপির স্বাস্থ্য টিমকে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের চিকিৎসা ও সহায়তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।