রাজনীতি

স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ১০:২৪ পিএম

স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্ধ্যায় গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে তিনি হাসপাতালে রওনা হন।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবেই খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়েছে।

এর আগে গত ২৩ জুলাই গভীর রাতে মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে তার বিভিন্ন শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়।

উল্লেখ্য, খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার, কিডনি ও অন্যান্য জটিল রোগে ভুগছেন। চিকিৎসকের তত্ত্বাবধানে নিয়মিত হাসপাতালে গিয়ে তাকে স্বাস্থ্য পরীক্ষা করাতে হয়।