রাজনীতি
গুমের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়
আওয়ামী লীগ সরকারের আমলে গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (১৭ জানুয়ারি) সকাল সোয়া ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত চীন–মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই সভা শুরু হয়। ‘আমরা বিএনপি পরিবার’ ও ‘মায়ের ডাক’ নামের দুই সংগঠনের যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত, চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা, সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরীসহ দলটির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় গুমের শিকার পরিবারগুলোর দুঃখ-কষ্ট ও দাবিদাওয়া শোনার পাশাপাশি তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করা হয় বলে জানানো হয়েছে।