রাজনীতি

বুধবার যৌথসভা ডেকেছে বিএনপি


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ০৭:২৬ পিএম

বুধবার যৌথসভা ডেকেছে বিএনপি
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যৌথসভা ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বুধবার (২৬ আগস্ট) দুপুর ১২টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে।

সভায় সভাপতিত্ব করবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

দলীয় সূত্রে জানা গেছে, যৌথসভায় বিএনপির যুগ্ম মহাসচিবরা ছাড়াও ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবরা উপস্থিত থাকবেন। একই সঙ্গে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর কেন্দ্রীয় সভাপতি, আহ্বায়ক, সাধারণ সম্পাদক ও সদস্য সচিবদেরও সভায় অংশ নেওয়ার কথা রয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকীর বিভিন্ন কর্মসূচি ও আয়োজন নিয়ে সভায় আলোচনা হতে পারে। এ ছাড়া দলীয়ভাবে গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়েও নেতাদের মতামত নেওয়া হবে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সব নেতাকে নির্ধারিত সময়ে যৌথসভায় উপস্থিত থাকার জন্য দলের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।