রাজনীতি
বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক সন্ধ্যায়
দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী করণীয় নির্ধারণে জরুরি বৈঠক ডেকেছে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি।
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে সভাপতিত্ব করবেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে। পাশাপাশি প্রধানমন্ত্রীর আসন্ন জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে বিদেশ সফরের বিষয়টিও আলোচনায় আসতে পারে।
এ ছাড়া বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দলের পরবর্তী করণীয় এবং সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়েও স্থায়ী কমিটির সদস্যরা মতামত দিতে পারেন বলে জানা গেছে।
বিএনপির গণমাধ্যম সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যায় দলের স্থায়ী কমিটির বৈঠক হওয়ার কথা তিনি শুনেছেন।