রাজনীতি

মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে এনসিপির বৈঠক স্থগিত


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৫ মার্চ ২০২৬, ১০:৪১ এএম

মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে এনসিপির বৈঠক স্থগিত
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতৃবৃন্দের সঙ্গে যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের নির্ধারিত বৈঠক স্থগিত করা হয়েছে। বুধবার (৪ মার্চ) রাতে দলের দপ্তর সেল থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়েছে, বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ১০টায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে এনসিপি নেতাদের যে সাক্ষাৎ হওয়ার কথা ছিল, তা আপাতত স্থগিত করা হয়েছে। তবে বৈঠকটি কেন স্থগিত করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কোনো কারণ উল্লেখ করা হয়নি।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর দুই দিনের সফরে গত মঙ্গলবার রাত ৮টার পর ভারতের দিল্লি হয়ে ঢাকায় পৌঁছান। সফরকালে তিনি সরকারের বিভিন্ন উচ্চপর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতা এবং ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।