রাজনীতি
নরসিংদীর রায়পুরায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল
নরসিংদীর রায়পুরা উপজেলার মরজাল এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যুবলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছে।
আজ বুধবার (১৩ মে) দুপুরে অনুষ্ঠিত ওই মিছিলে প্রায় ১৫ থেকে ২০ জন অংশ নেন। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মরজাল ইউনিয়ন যুবলীগ নেতা বাঁধনের নেতৃত্বে মিছিলটি মরজাল এলাকায় অনুষ্ঠিত হয়। এ সময় অংশগ্রহণকারীরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগান দেন। পরে কিছু সময় ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নিয়ে তারা দ্রুত স্থান ত্যাগ করেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, মরজাল সীমান্ত এলাকায় মরজালের দুই-একজন এবং শিবপুর উপজেলার কয়েকজন যুবক মিলে এ মিছিল করেছে। ঘটনাটি দুপুর ৩টার দিকে ঘটে।