রাজনীতি
নাশকতা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার
বগুড়ার আদমদীঘি উপজেলা বিএনপি অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের হওয়া নাশকতা মামলায় উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাকিব আল হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল রবিবার (২১ জুন) সন্ধ্যায় উপজেলা সদরের তালশন কালীবাড়ী মন্দির এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন আদমদীঘি থানার ওসি কামরুজ্জামান মিয়া।
গ্রেপ্তার উপজেলা সদরের তালশন গ্রামের ওছমান আলী খন্দকারের ছেলে। তিনি উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছে।
জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট আদমদীঘিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঠেকাবার জন্য আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সদর বাস স্ট্যান্ড এলাকায় অবস্থিত বিএনপির অফিসে হামলা চালান এবং ব্যাপক ভাঙচুর চালান।
এ ঘটনায় ২০২৪ সালের ২৫ আগস্ট আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ২৫০ জনের নামে বিশেষ ক্ষমতা আইনে নাশকতা সংক্রান্ত একটি মামলা হয়।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, ‘বিএনপির একটি মামলায় সাকিবকে গ্রেপ্তার করা হয়। আজ তাকে আদালতে পাঠানো হবে।’