রাজনীতি
নাশকতাকারীদের ধরিয়ে দিলেই ২০ হাজার টাকা পুরস্কার ঘোষণা নুরের
বাসে অগ্নিসংযোগ, ককটেল নিক্ষেপসহ বিভিন্ন ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে পুলিশের হাতে তুলে দিতে সাধারণ জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। এসব অপরাধে জড়িত ব্যক্তিদের আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিতে পারলে প্রত্যেককে ২০ হাজার টাকা করে পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) গণঅধিকার পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত সভাটির শিরোনাম ছিল ‘৭ নভেম্বর: ইতিহাসের বাঁকবদল ও বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব’।
সভায় নুরুল হক নুর বলেন, বাসে আগুন দেওয়া, ককটেল নিক্ষেপ এবং জননিরাপত্তা বিঘ্নিত করে এমন নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এ ধরনের অপরাধ প্রতিরোধে সাধারণ মানুষের সহযোগিতা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও ঘোষণা দেন, কেউ যদি এসব নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আটক করতে সহায়তা করেন এবং তাঁদের পুলিশের হাতে তুলে দিতে পারেন, তাহলে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে তাঁকে ২০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।
নুরের এ ঘোষণার মাধ্যমে নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে সাধারণ জনগণকে সম্পৃক্ত করার পাশাপাশি অপরাধীদের আইনের আওতায় আনতে দলীয় উদ্যোগের কথা তুলে ধরা হয়েছে।