পাঠকের কথা
ফেরদৌস জান্নাতুলের দুটি কবিতা
ঢিল
বেড়া শক্ত না হলে ঢিল ফুটবেই
ছুটবেই ইটের ঘোড়া ও বুনো শালিক।
শুক্লপক্ষের সূক্ষ্ম টান
বদলে দিতে পারে ভূমিকা;
পাখিদের নীতি।
যথার্থই স্বতঃস্ফূর্ত ভেবে
জোনাকিদের ক্রমবিকাশ,
নতুন প্রেমের অনুকম্পন।
আমন্ত্রণ
এক শক্ত বেড়ার ঘরে
এখানে অন্যান্য বন্ধনের সঙ্গে বহু সখ্য নতুনের সংজ্ঞা;
হৈ না জানা স্থির ঐশ্বর্য
যেরূপ,
অন্তঃপুরের ভর্তি কলস বাজে কম।
এবং রাজা
ছায়া ঠায় দাঁড়িয়ে থাকে অদ্ভুত ছদ্মবেশে
বোধের অন্তঃপুরে প্রবল সাইক্লোন
ঘনবজ্রের মতো অশুভদৃষ্টি।
এই অন্ধকারে-
সুদর্শনা যেখানে দাঁড়িয়ে
যেদিকে ঘন লীন আসন্ন রাত
বিচিত্র খেলায় মেতেছে ঈশ্বর।
রাজার স্বরূপে এক অবারিত প্রাণোচ্ছলতা
যে আলোয় ঘুচে গেল অমানিশা;
সুদর্শনার হৃদাকাশে
অন্তর্লীন রহস্য ভেঙে
সত্য সূর্য।
আরএ/