পাঠকের কথা
স্বাগত হে হেমন্ত
প্রভাতে উদিত লাল সূর্য,
প্রবাহিত নদীগুলো শান্ত।
ঝিরঝির বহে হিমেল বাতাস,
স্বাগত হে আগত হেমন্ত।
সবুজ ফসলে ভরা মাঠ,
কি অপরূপ কি প্রাণবন্ত।
আকাশে সাদা মেঘের ভেলা,
স্বাগত হে আগত হেমন্ত।
প্রকৃতি সাজিয়াছে বধু রুপে,
সাঁঝে পশ্চিমাকাশে সূর্য ডুবন্ত।
রাতে আকাশে পূর্ণিমা আলোকছটা,
স্বাগত হে আগত হেমন্ত।
ফুলে ফুলে ভরা ফুল গাছ,
শিশিরে ভেজা ঘাসের মাঠ প্রান্ত।
শরত তোমায় জানাই বিদায়,
স্বাগত হে আগত হেমন্ত।
আরএ/