পাঠকের কথা

আরেফিন আজাদ এর কবিতা ‘মৃত্যু’


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০১ মার্চ ২০২৩, ১০:২৬ পিএম

আরেফিন আজাদ  এর কবিতা  ‘মৃত্যু’


কতো কাজ বাকি,কতো স্বপ্ন বুকে,

ছোট ছোট পাখি খড়কুটো মুখে;

উড়ে দূরে নিরিবিলি শান্ত পরিবেশে

তৈরী করে নীড়;কতো স্বপ্ন দেখে

মানুষ ;কতো কর্ম পরিকল্পনা

আস্তে আস্তে পৌছতেই হবে লক্ষ্যে

কতো স্বপ্ন কতো যত্ন,

সংসারে আসে মানিক, আসে রত্ন;

তাদের ভবিষ্যৎ নিয়ে চলে ভাবনা চিন্তা

ঝড় আসে জলোচ্ছ্বাস আসে

উড়িয়ে নিয়ে যায় সব;

তারপর পড়ে থাকে সব কিছু লক্ষ্যে

ও অলক্ষ্যে - বন্ধ সব কলরব।

 

ডিএসএস/