পাঠকের কথা

ফাত্তাহ তানভীর রানার কবিতা 'বৈশাখ পদাবলী'


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৩, ০১:৩৫ এএম

ফাত্তাহ তানভীর রানার কবিতা 'বৈশাখ পদাবলী'

পলাশ - শিমুল গাছে লেগেছে আগুন

চলে যায় বসন্ত - ফাগুণ

পালকি আসছে হুন-হুনা-হুন-হুন

বৈশাখ দুয়ারে কড়া নাড়ে টুনটুন।

বৈশাখের আগমনে পল্লীবালারা রেগেই আগুন

চাই চুড়ি-ফিতা-আলতা-নথ এবার দ্বিগুন

অল্পেই তুষ্ট তারা হেসেই খুনখুন

বৈশাখ নিয়ে আসুক খুশির বারতা দিনদিন।

 

ডিএসএস/