পাঠকের কথা
বিধান চন্দ্র রায় এর কবিতা ‘বাজারে’
খোকা যাবে বাজারে
ভাবখানা জোয়ান এক মর্দ
হাতে তার দোল খায় বড়ো এক ফর্দ
দুই হাতে ব্যাগ তার,আনবে সে ফলমূলে ভরে
সব্বাই নির্বাক-চমকায়, চায় আড়ে আড়ে
এসে গেছে বাজারে,
আজ যেন রাজারে।
খোকা শুধু দর করে
দাম শুনে ঘাম ঝড়ে
নেড়ে চেড়ে আসে নাতো আস্থায়
মেলে নাকো কোন কিছু শস্তায়
কপালেতে দিয়ে হাত
বসে পরে কুপোকাত-
হাত তোলে বার বার মাজারে
কান ধরে, নাকে খত আসবে না কোনদিন বাজারে
তারপরও টুকিটাকি কিনে তোলে ব্যাগেতে
বাজারের ছিরি দেখে, মা ডাল-চালে তুলে দেয় হাঁড়িতে
রান্নাটা হয়ে যায় ফটাফট
আহারের আয়োজনও সারা হয় ঝটপট।
ডিএসএস/