সারাদেশ

বরিশালে সাংবাদিক-পুলিশ মতবিনিময় সভা


প্রতিনিধি, বরিশাল
প্রকাশ: ২৯ আগস্ট ২০২২, ০৯:৪৫ এএম

বরিশালে সাংবাদিক-পুলিশ মতবিনিময় সভা

বরিশালে নতুন পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম (বিপিএম) এর যোগদান উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় (মিট দ্য প্রেস) সভা করেছে। সোমবার (২৯ আগস্ট) জেলা পুলিশ লাইনের ড্রিল সেডে এ কর্মসূচি পালিত হয়।

এসময় বরিশালের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সাংবাদিকদের সহযোগীতা সহ বরিশাল জেলার সাথে বিভাগের অন্য ৪ জেলার সিমান্ত এলাকা রয়েছে। নদী বিধৌত বরিশালে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা একটি চ্যালেঞ্জের বিষয়। তাই সন্ত্রাস ও জঙ্গী প্রতিরোধে তথ্য দিয়ে সহযোগীতা করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম (বিপিএম)।

এদিকে গত রবিবার বরিশাল জেলা পুলিশ সুপার হিসেবে যোগদান করেন বিসিএস ২৫তম ব্যাচের কর্মকর্তা ওয়াহিদুল ইসলামের নিজ বাড়ি পাশ্ববর্তী মাদারীপুর উপজেলার কালকিনি উপজেলায়।

এর আগে, ঢাকা মেট্রোপলিটনের তেঁজগাও জোনের সহকারী কমিশনার, অতিরিক্ত উপ-কমিশনার এবং একই জোনের গোয়েন্দা বিভাগের উপ-কমিশনারের দায়িত্ব পালন করেছেন।
এএজেড