সারাদেশ
অপ্রতিম হত্যা: আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে হত্যার ঘটনায় সন্দেহভাজন হিসেবে আটক শাহরিয়ার আনাসের কোনো সম্পৃক্ততা পায়নি স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন, এসআরবি। জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
এসআরবি ১১ এর সিপিসি ২ অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম রোববার রাত পৌনে ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, অপ্রতিম হত্যাকাণ্ডের পর শনিবার বিকেলে কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে সন্দেহজনকভাবে আনাসকে আটক করে এসআরবির হেফাজতে নেওয়া হয়। এরপর রাতভর তাকে জিজ্ঞাসাবাদ করা হলেও হত্যাকাণ্ডের সঙ্গে তার সম্পৃক্ততার বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
পরে হত্যাকাণ্ডের সঙ্গে আনাসের সম্পৃক্ততা না থাকায় রোববার দুপুর ২টার আগে তাকে ছেড়ে দেওয়া হয়। তবে মামলার তদন্তের প্রয়োজনে ভবিষ্যতে তাকে আবারও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে বলে জানিয়েছে এসআরবি।