সারাদেশ

বাসে অগ্নিসংযোগ: বরগুনায় যুবলীগ ও ছাত্রলীগের ৫ নেতা গ্রেফতার


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫, ০৪:০৪ পিএম

বাসে অগ্নিসংযোগ: বরগুনায় যুবলীগ ও ছাত্রলীগের ৫ নেতা গ্রেফতার
ছবি: সংগৃহীত

বরগুনার আমতলীতে সড়কের পাশে পার্কিং করে রাখা একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনায় যুবলীগ ও ছাত্রলীগের পাঁচ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৪ নভেম্বর) ভোরে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

অগ্নিসংযোগের ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত প্রায় বারোটার দিকে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- আমতলী উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আতাউর রহমান রাসেল, যুগ্ম-আহ্বায়ক পারভেজ খান, যুবলীগ সদস্য তন্ময় গাজী, পৌর ছাত্রলীগের সাবেক সদস্য কাওছার আহমেদ রনি এবং ছাত্রলীগ কর্মী ছগির হোসেন।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, প্রাথমিক তদন্তের ভিত্তিতে পাঁচজনকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলা করার প্রক্রিয়া চলছে। পাশাপাশি আর কেউ এই ঘটনার সঙ্গে জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।