সারাদেশ

সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের ভাই শামীম গ্রেপ্তার


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ১১:১০ এএম

সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের ভাই শামীম গ্রেপ্তার
সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের পাশে তার ছোট ভাই শামীম শেখ। ছবি: সংগৃহীত

সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের ছোট ভাই এবং বেসরকারি শাহজালাল ইসলামী ব্যাংকের গুলশান-১ শাখার কর্মকর্তা শামীম শেখকে গ্রেপ্তার করেছে পিরোজপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

ডিবি পুলিশ জানায়, শামীমের বিরুদ্ধে পিরোজপুর সদর ও নাজিরপুর থানায় দুটি মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৭ নভেম্বর) দুপুরে ঢাকার গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর তাকে পিরোজপুরে নিয়ে আসা হয়েছে। ডিবি পুলিশ এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাবে।

পুলিশ সূত্রে জানা যায়, শামীমের বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।