সারাদেশ
আজ ১১ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
বিতরণ লাইন নির্মাণকাজের জন্য শুক্রবার (২৫ জুলাই) নারায়ণগঞ্জের বেশকিছু এলাকায় ১১ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিতরণ লাইন নির্মাণের কাজ চলবে, যার কারণে সাময়িক এই ভোগান্তি।
বৃহস্পতিবার (২৪ জুলাই) এক বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস জানায়, ফতুল্লার এনায়েত নগরে অবস্থিত মেসার্স ফেয়ার এপারেলস লিমিটেড এবং মেসার্স এম এস ডায়িং, প্রিন্টিং অ্যান্ড ফিনিশিং লিমিটেড-এর জন্য ৮ ইঞ্চি ব্যাসের ৬৩২ মিটার দীর্ঘ নতুন গ্যাস বিতরণ লাইন নির্মাণ করা হবে।
এই নির্মাণকাজের কারণে শুক্রবার সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত পঞ্চবটি, মুক্তারপুর, কাশিপুর, মুন্সীগঞ্জ এবং আশপাশের এলাকাগুলোর সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের অনুরোধ জানিয়েছে।