সারাদেশ

রাশেদ খাঁনের বক্তব্যের মাঝে হঠাৎ হাজির লোডশেডিং, অতঃপর...


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ পিএম

রাশেদ খাঁনের বক্তব্যের মাঝে হঠাৎ হাজির লোডশেডিং, অতঃপর...
ছবি: সংগৃহীত

ঝিনাইদহের কালীগঞ্জে স্থানীয় বিএনপির নেতা কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেওয়ার সময় হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়ায় বিব্রতকর পরিস্থিতিতে পড়েন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তবে হাসিমুখে পরিস্থিতি সামলে নেন তিনি।

শনিবার সন্ধ্যায় কালীগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে স্থানীয় বিএনপির নেতা কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এ ঘটনা ঘটে।

বক্তব্যের একপর্যায়ে বিদ্যুৎ চলে গেলে রাশেদ খাঁন বলেন, ‘এটা তারেক রহমানের বিএনপি, রাশেদ খানের বিএনপি করা লাগবে না। কথা বলব, তার আগেই বিদ্যুৎ চলে গেল।’

এরপর উপস্থিত নেতা কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমার কথা সেটাই, এখানে আপনারা একতাবদ্ধ হয়ে বিএনপি করেন। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।’