সারাদেশ

খুলনায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ৩ জনের, আহত ২


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫, ১০:২৩ এএম

খুলনায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ৩ জনের, আহত ২
ছবি: সংগৃহীত

খুলনার ডুমুরিয়ায় ট্রাকের ধাক্কায় ইজিবাইকের তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন।

সোমবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ চালান। ফায়ার সার্ভিসের প্রাথমিক তথ্যে জানা গেছে, একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা ইজিবাইককে ধাক্কা দিলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। গুরুতর আহত দুইজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে পুলিশ জানিয়েছে, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বলছেন, ওই সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটে, তবে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় হতাহতের সংখ্যা দিন দিন বাড়ছে।