সারাদেশ

ভারতে যাওয়ার পথে দর্শনা চেকপোস্টে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৭ পিএম

ভারতে যাওয়ার পথে দর্শনা চেকপোস্টে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
ভারতে যাওয়ার পথে দর্শনা চেকপোস্টে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার। ছবি: ঢাকাপ্রকাশ

ভারতে পালিয়ে যাওয়ার সময় রাজশাহীর গোদাগাড়ী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসিমুল ইসলামকে দর্শনা চেকপোস্ট থেকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ।

রবিবার দুপুর ২টার দিকে চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন নাসিমুল ইসলাম। এ সময় ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে।

দর্শনা ইমিগ্রেশন পুলিশের উপপরিদর্শক তারেক জানান, নাসিমুল ইসলামের বিরুদ্ধে মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে দর্শনা থানায় হস্তান্তর করা হয়েছে।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, গ্রেপ্তার নাসিমুল ইসলামকে গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হবে।

নাসিমুল ইসলাম রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ভগবন্তপুর এলাকার বাসিন্দা এবং গোদাগাড়ী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।