সারাদেশ

চুয়াডাঙ্গায় কর্মরত পুলিশ সদস্যদের কৃতি শিক্ষার্থী সন্তানদের সংবর্ধনা


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ০৬:১৪ পিএম

চুয়াডাঙ্গায় কর্মরত পুলিশ সদস্যদের কৃতি শিক্ষার্থী সন্তানদের সংবর্ধনা
চুয়াডাঙ্গায় কর্মরত পুলিশ সদস্যদের কৃতি শিক্ষার্থী সন্তানদের সংবর্ধনা। ছবি: ঢাকাপ্রকাশ

চুয়াডাঙ্গা জেলা পুলিশে কর্মরত সদস্যদের কৃতি শিক্ষার্থী সন্তানদের সংবর্ধনা ও মেধাবৃত্তি প্রদান করা হয়েছে।

শনিবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে মেধাবৃত্তির ক্রেস্ট, সনদ ও সম্মানীর অর্থ তুলে দেন পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার।

বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট, পুলিশ সদর দপ্তর, ঢাকা থেকে এ মেধাবৃত্তি প্রদান করা হয়। ২০২৪ ও ২০২৫ সালে অনুষ্ঠিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমান এবং উচ্চমাধ্যমিক সার্টিফিকেট ও সমমান পরীক্ষায় সব বিষয়ে জিপিএ ৫ পাওয়া বাংলাদেশ পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যদের সন্তানদের এ বৃত্তির জন্য নির্বাচিত করা হয়।

অনুষ্ঠানে পুলিশ সুপার মেধাবী শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

তিনি বলেন, মেধাবী ও কৃতী শিক্ষার্থীদের স্বীকৃতি ও উৎসাহ প্রদান তাদের ভবিষ্যৎ সাফল্যের পথে আরও অনুপ্রাণিত করবে। শিক্ষার্থীদের সততা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ধারণ করে দেশ ও জাতির কল্যাণে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে চুয়াডাঙ্গা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য, কৃতি শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।