সারাদেশ
ময়মনসিংহে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩
ছবি: সংগৃহীত
ময়মনসিংহে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে নগরীর শম্ভুগঞ্জ-কিশোরগঞ্জ সড়কে এই দুর্ঘটনা ঘটে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিদর্শক মো. সুজাউদ্দিন জানান, সংঘর্ষের পর ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আরও তিনজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মধ্যে দুজন মারা যান।
তিনি আরও জানান, আহত অপর একজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তাদের পরিচয় জানার চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সারাদেশ নিয়ে আরও পড়ুন