সারাদেশ

চুয়াডাঙ্গার সীমান্ত এলাকায় শুটারগান ও গুলি উদ্ধার


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ১২:৫৯ পিএম

চুয়াডাঙ্গার সীমান্ত এলাকায়  শুটারগান ও গুলি উদ্ধার
ছবি: ঢাকাপ্রকাশ

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে একটি ওয়ান শুটারগান ও বারুদ বিহিন এক রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড ‍বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১৫ জুলাই) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের মাধবখালী সীমান্ত এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এ অস্ত্র ও গুলি উদ্ধার করে মহেশপুর ৫৮ বিজিবি সদস্যরা।

রাত সাড়ে নয়টার দিকে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) অতিরিক্ত পরিচালক ও উপ অধিনায়ক আবু হানিফ মোঃ সিহানুক সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, মাধবখালী বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৭১/এমপি হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাধবখালী গ্রামের মোঃ আছর আলীর বাঁশ বাগানের মধ্যে হতে হাবিলদার মোঃ জাহিদুল ইসলাম এর নেতৃত্বে চোরাচালন বিরোধী অভিযান পরিচালনা করা হয়।

এ সময় পরিত্যক্ত অবস্থায় ১টি দেশী তৈরী পিস্তল (ওয়ান শুটারগান) এবং বারুদ বিহীন ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

বিজিবি আরও জানান, আটককৃত অস্ত্র ও গুলি জীবননগর থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।