সারাদেশ
তাপমাত্রা নেমে ১৪ ডিগ্রি, তেঁতুলিয়ায় হিমেল হাওয়ার দাপট
ছবি: সংগৃহীত
উত্তরাঞ্চলে টানা কয়েক দিন ধরে শীতের দাপট বাড়ছে। বিশেষ করে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হিমেল হাওয়ার কারণে শীত অনুভূত হচ্ছে আরও তীব্রভাবে। জেলার তাপমাত্রা গত কয়েক দিন ধরে ১৩ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করছে।
শুক্রবার সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস।
শীতের তীব্রতা বাড়ায় শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে। শিশু ও বয়স্কেরা বেশি আক্রান্ত হওয়ায় হাসপাতালগুলোতে রোগীর চাপও বৃদ্ধি পেয়েছে।
তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, হিমালয়ের কাছাকাছি হওয়ায় এই অঞ্চলে উত্তরের শীতল বাতাস সরাসরি প্রবেশ করে। এর প্রভাবেই তাপমাত্রা কমে গেছে। আগামী দিনে তাপমাত্রা আরও কমতে পারে বলেও তিনি জানান।
সারাদেশ নিয়ে আরও পড়ুন