সারাদেশ

আজ টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫, ১০:০৫ এএম

আজ টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
ছবি: সংগৃহীত

ট্রান্সফরমারের জরুরি মেরামত, লাইনের সংরক্ষণ কাজ এবং গাছের শাখা-প্রশাখা কাটার কারণে সিলেট নগরীর কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় সোমবার (১ ডিসেম্বর) টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

রবিবার (৩০ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-২–এর নির্বাহী প্রকৌশলী মো. আবদুর রাজ্জাক এই তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১১ কেভি স্প্রিং টাওয়ার ফিডারের লাইন বন্ধ থাকবে। এতে উপশহর ডি ব্লক মেইন রোড, ই ব্লক পয়েন্ট এবং আশপাশের এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ থাকবে।

বিউবো জানায়, নির্ধারিত সময়ের আগে মেরামত কাজ সম্পন্ন হলে বিদ্যুৎ সরবরাহ আগেই চালু করা হবে।

সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-২–এর নির্বাহী প্রকৌশলী নগরবাসীর সহযোগিতা কামনা করেছেন। তিনি বলেন, গ্রাহকদের উন্নত ও নিরবচ্ছিন্ন সেবা দিতে এসব রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ।