সারাদেশ
হাদি হত্যার বিচার দাবিতে দেশব্যাপী বিক্ষোভ ও দোয়া আজ
শহীদ শরিফ ওসমান বিন হাদির হত্যার বিচার দাবি ও তার রুহের মাগফেরাত কামনায় দেশব্যাপী বিক্ষোভ ও দোয়া-মোনাজাতের আয়োজন করেছে ইনকিলাব মঞ্চ।
শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর এই কর্মসূচি পালিত হবে।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে অফিসিয়াল ফেসবুক পেজে কর্মসূচি ঘোষণা করেন। সেখানে বলা হয়েছে, ভারতের আধিপত্যবিরোধী আন্দোলনের অগ্রসেনানী এবং ইনসাফের বাংলাদেশ গড়ার রূপকার শহীদ হাদির হত্যার বিচার দাবিতে দেশের বিভিন্ন স্থানে জুমার নামাজের পর দোয়া-মোনাজাত ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ওসমান হাদির মৃত্যু ঘটে গত ১৮ ডিসেম্বর। ১২ ডিসেম্বর, জুমার নামাজের পর গণসংযোগ শেষে ফেরার পথে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট সড়কে চলন্ত রিকশায় তার ওপর গুলি চালানো হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠানো হলেও সেখানেও তার জীবন রক্ষা করা যায়নি।
ইনকিলাব মঞ্চের এই কর্মসূচি দেশের বিভিন্ন স্থানে হাদির হত্যার নিন্দা জানাতে এবং তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে বিশেষ গুরুত্ব বহন করছে।