সারাদেশ

নওগাঁয় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক  


প্রতিনিধি, নওগাঁ
প্রকাশ: ২৩ মে ২০২৬, ০৩:০৮ পিএম

নওগাঁয় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক  
ছবিঃ ঢাকাপ্রকাশ

নওগাঁ জেলার ধামইরহাট এলাকায় এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

গ্রেপ্তারকৃত আসামির নাম মোঃ মমিনুল হক (২৬)। তিনি নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার বরইল গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৯ মে ২০২৬ তারিখ রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটে বাদাল চাঁনপুর দারুল উলুম আশরাফিয়া থানভিয়া কওমী হাফেজিয়া মাদ্রাসা এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং-এ অধ্যয়নরত শিক্ষার্থীদের এশার নামাজ আদায়ের জন্য পাশের মসজিদে পাঠিয়ে দেন অভিযুক্ত শিক্ষক। তবে “প্রয়োজনীয় কথা আছে” বলে ১০ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে নিজের সঙ্গে মাদ্রাসার শয়নকক্ষে রেখে দেন। 

অভিযোগে বলা হয়েছে, অন্য শিক্ষার্থীরা নামাজে গেলে তাদের অনুপস্থিতির সুযোগে অভিযুক্ত শিক্ষক ভয়ভীতি দেখিয়ে শিশুটিকে বলাৎকার করেন।

পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে ধামইরহাট থানা পুলিশ স্থানীয় জনগণের সহযোগিতায় অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে। একইসঙ্গে ভুক্তভোগী শিশুকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়। 
 
এ ঘটনায় মাদ্রাসার সভাপতি বাদী হয়ে অভিযুক্তের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।

নওগাঁ ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান ঢাকাপ্রকাশকে বলেন, 'নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে তারা কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অপরাধের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে। নারী শিশু নির্যাতন আইনে মামলা দায়েরের মাধ্যমে আসামিকে কোর্ট হাজতে প্রেরণ এর পক্রিয়া চলছে।'