সারাদেশ
নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ আটক ২
ছবিঃ সংগৃহীত
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ ২ জনকে আটক করেছে পুলিশ।
গতকাল শনিবার (০৬ জুন) দিবাগত রাতে উপজেলার চরপার্বতী ও সিরাজপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতাররা হলেন চরপার্বতী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সালমান নবাব (২৬)। তিনি ওই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মো. সেলিমের ছেলে। অপরজন সিরাজপুর ইউনিয়নের যুবলীগ কর্মী আবু সায়েদ (৩৬)।
কোম্পানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ নুরুল হাকিম বলেন, আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সারাদেশ নিয়ে আরও পড়ুন