সারাদেশ

ঝিনাইদহ সীমান্ত দিয়ে বিএসএফ কর্তৃক পুশইনের চেষ্টা 


প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশ: ২৭ জুন ২০২৬, ১০:১৫ এএম

ঝিনাইদহ সীমান্ত দিয়ে বিএসএফ কর্তৃক পুশইনের চেষ্টা 
ছবিঃ সংগৃহীত

ঝিনাইদহের মাটিলা সীমান্ত দিয়ে একজনকে পুশইনের চেষ্টা করেছে বিএসএফ। 

শুক্রবার (২৬ জুন) আনুমানিক দুপুর আড়াইটার দিকে ঝিনাইদহের মহেশপুর (৫৮ বিজিবি) এর অধীনস্থ মাটিলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত মেইন পিলার ৫২/১৮ আর হতে ১৫০ গজ ভারতের অভ্যন্তরে  বিএসএফ'র ৫৯ ব্যাটালিয়ন রানাঘাট বিএসএফ ক্যাম্পের টহলদল কর্তৃক পুরুষ ১ জনকে পুশইন এর চেষ্টা করে। 

পুশইন ব্যক্তিকে বিজিবি মাটিলা  বিওপির টহলদল ও গ্রামবাসী ভারতের অভ্যন্তর থেকে  বাংলাদেশে আসতে বাধা প্রদান করে ।

পরবর্তীতে ৫৯ বিএসএফের রানাঘাট ক্যাম্পের বিএসএফ কর্তৃক ওই ব্যক্তিকে বিকেল ৩ টায় ভারতের ভিতরে ফেরত নিয়ে যায়।