সারাদেশ
গাজীপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেফতার
ছবিঃ সংগৃহীত
গাজীপুরের টঙ্গী ভাদাম এলাকায় ১০ বছরের এক মাদ্রাসা শিক্ষার্থীকে শিক্ষক কর্তৃক ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই শিক্ষককে গ্রেফতারের দাবিতে বিক্ষাভ করে এলাকাবাসী।
গতকাল বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
পরে এঘটনায় অভিযুক্ত ইব্রাহিমকে আটক করেছে পুলিশ। ওই শিক্ষার্থী স্থানীয় হাজী কালু মিয়া মহিলা আদর্শ মাদ্রাসায় পড়াশুনা করতেন।
এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ঘটনার পর মাদ্রাসা শিক্ষক পালিয়ে ছিলেন। পরে আমরা অভিযান চালিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসি। এ বিষয়ে আইনগত বিষয়টি প্রক্রীয়াধিন রয়েছে।
সারাদেশ নিয়ে আরও পড়ুন