সারাদেশ
১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ
বরিশাল নগরীতে মো. আরহাম নাবিল (১১) নামের এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে পরিবার।
নিখোঁজ আরহাম নাবিল বরিশাল নগরীর রুপাতলী এলাকার লালা দিঘিরপাড়ে অবস্থিত ফয়জুল উলুম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাদ্রাসার ছাত্র।
পরিবার সূত্রে জানা গেছে, শনিবার বিকেলের পর থেকে আরহামের সঙ্গে কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পাওয়ায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
আরহাম নাবিলের গ্রামের বাড়ি বরিশাল জেলার হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের বাহেরচর গ্রামে। তার বাবার নাম জয়নাল আবেদীন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কেউ আরহাম নাবিলের সন্ধান পেয়ে থাকলে অথবা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকলে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
নিখোঁজ আরহামের পরিচয়:
নাম: মো. আরহাম নাবিল
বয়স: ১১ বছর
মাদ্রাসা: ফয়জুল উলুম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাদ্রাসা
এলাকা: লালা দিঘিরপাড়, রুপাতলী, বরিশাল
জেলা: বরিশাল
থানা: হিজলা
ইউনিয়ন: বড়জালিয়া
গ্রাম: বাহেরচর
পিতা: জয়নাল আবেদীন
যোগাযোগ:
পিতা: ০১৭৩৫৮-৭১৫৩০
কাকা: ০১৭১২-০৩৮১৬২