সারাদেশ

বাণিজ্য গতিশীল করতে নৌ মন্ত্রীর বেনাপোল বন্দর পরিদর্শন


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১২ পিএম

বাণিজ্য গতিশীল করতে নৌ মন্ত্রীর বেনাপোল বন্দর পরিদর্শন
ছবি: ঢাকাপ্রকাশ

ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি বাণিজ্য আরও গতিশীল করতে বেনাপোল স্থলবন্দরের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন নৌপরিবহন মন্ত্রী রাজীব আহসান।


বুধবার দুপুরে কাউকে না জানিয়ে  হঠাৎ করেই মন্ত্রী বেনাপোল বন্দরে আসেন। পরে বন্দরের কার্গো ভেহিকেল টার্মিনাল, ট্রান্সশিপমেন্ট ইয়ার্ড, স্ক্যানিং কার্যক্রম ও বিভিন্ন পণ্যাগার পরিদর্শন করেন। এ সময় তিনি বন্দরের অবকাঠামো, পণ্য খালাস ও আমদানি-রপ্তানি কার্যক্রমের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদেও প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বেনাপোল স্থলবন্দর দেশের অর্থনীতিকে গতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বন্দরের বাণিজ্যিক সুবিধা বাড়াতে ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। বন্দরের কার্যক্রম পরিচালনায় নতুন ঠিকাদার নিয়োগ দেওয়া হয়েছে। জলাবদ্ধতা নিরসনে খুব দ্রুত কাজ শুরু করা হবে।

পরিদর্শনের সময় স্থলবন্দরের চেয়ারম্যান মানজারুল মান্নানসহ বন্দরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।