সারাদেশ

“কোটা বিরোধী আন্দোলনের বর্ষপূর্তিতে পুনরায় কোটা চাওয়া অনৈতিক”


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ০৮:৫৩ পিএম

“কোটা বিরোধী আন্দোলনের বর্ষপূর্তিতে পুনরায় কোটা চাওয়া অনৈতিক”
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) প্রফেসর ড. হাসনাত আলী। ছবি: সংগৃহীত

কোটা বিরোধী আন্দোলনের বর্ষপূর্তির মাসে নতুন করে কোটার পক্ষে আন্দোলন শুরু করাকে “সম্পূর্ণ অনৈতিক ও অগ্রহণযোগ্য” বলে মন্তব্য করেছেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) প্রফেসর ড. হাসনাত আলী।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

ভিসি লেখেন- “যে সময় দেশে মেধা ও যোগ্যতার ভিত্তিতে চাকরি পাওয়ার আন্দোলন ইতিহাস তৈরি করেছিল, সেই সময়টাকেই ভুলে গিয়ে এখন আবার নতুন করে কোটার পক্ষে কথা বলা অত্যন্ত অনৈতিক ও অগ্রহণযোগ্য।”

উল্লেখ্য, ঠিক এক বছর আগে এই মাসেই দেশজুড়ে ব্যাপক আলোচিত কোটা সংস্কার আন্দোলন হয়েছিল, যা ছাত্র সমাজের ব্যাপক অংশগ্রহণে এক নতুন মাত্রা পেয়েছিল।

ভিসির এই পোস্টের পর শিক্ষার্থীদের মাঝে তার বক্তব্যকে ন্যায়সংগত বলে সমর্থন জানাচ্ছেন।