সারাদেশ

কুষ্টিয়া থেকে নিখোঁজ বগুড়ার মানসিক ভারসাম্যহীন যুবক


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ০১:১০ পিএম

কুষ্টিয়া থেকে নিখোঁজ বগুড়ার মানসিক ভারসাম্যহীন যুবক
নিখোঁজ আতিকুর রহমান। ছবি: সংগৃহীত

কুষ্টিয়া রেলওয়ে স্টেশন থেকে এক যুবক নিখোঁজ হয়েছে। গত মঙ্গলবার (৯ ডিসেম্বর ২০২৫) সকালে হারিয়ে যাওয়া ওই যুবকের নাম আতিকুর রহমান।

তার বাবার নাম: মরহুম নাজিমুদ্দিন এবং মায়ের নাম: রেনুকা। গ্রাম: পাহালোয়ান পাড়া, পোস্ট: কালাইকুড়ি, থানা: আদমদীঘি, জেলা: বগুড়া।

পরিবার জানায়, আতিকুর রহমান মানসিক ভারসাম্যহীন। নিখোঁজ হওয়ার পর থেকেই তাকে খুঁজে পেতে পরিবারের পক্ষ থেকে তৎপরতা চালানো হচ্ছে।

যদি কেউ যুবকটির কোনো তথ্য পান, তবে পরিবার নিম্নলিখিত নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছে: আনোয়ার: ০১৭০৬৭৪৬১১৫, জাহাঙ্গীর: ০১৭১২৪৮৪৭৪৫, সোহেল: ০১৭১২৪৮৪৭৪৬