সারাদেশ

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে কুড়িগ্রামে ডিসির উঠান বৈঠক


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬, ০২:০৯ পিএম

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে কুড়িগ্রামে ডিসির উঠান বৈঠক
ছবি: সংগৃহীত

কুড়িগ্রামে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনসচেতনতা বাড়াতে উঠান বৈঠক করেছেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা অন্নপূর্ণা দেবনাথ।

বৃহস্পতিবার জেলার বিভিন্ন এলাকায় আয়োজিত এসব উঠান বৈঠকে তিনি গণভোটের গুরুত্ব তুলে ধরে ভোটারদের ‘হ্যাঁ’ ভোট প্রদানে উদ্বুদ্ধ করেন। এসময় তিনি গণভোটে অংশগ্রহণের মাধ্যমে নাগরিক দায়িত্ব পালনের আহ্বান জানান এবং শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোটগ্রহণে প্রশাসনের ভূমিকা সম্পর্কে অবহিত করেন।

উঠান বৈঠকে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার ফজলে রাব্বি, জেলা নির্বাচন অফিসার আলমগীর হোসেন, রাজিবপুর ও রৌমারী উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), রাজিবপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি)সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

বক্তারা বলেন, গণভোট একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া। এতে জনগণের মতামত প্রতিফলিত হয়। তাই সবাইকে নির্ভয়ে, স্বাধীনভাবে এবং সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে হবে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, গণভোটকে কেন্দ্র করে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।