সারাদেশ

আবাসিক হোটেলে অনৈতিক কাজ, নারীসহ আটক ১০


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২০ জুন ২০২৫, ১২:১৭ পিএম

আবাসিক হোটেলে অনৈতিক কাজ, নারীসহ আটক ১০
ছবি: সংগৃহীত

সিলেট নগরীর দুটি আবাসিক হোটেলে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চার নারীসহ ১০ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ জুন) সন্ধ্যায় ও রাতে পৃথক দুটি অভিযানে তাদের আটক করা হয়।

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) মিডিয়া শাখার অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি জানান, দক্ষিণ সুরমা থানার আল-তকদির আবাসিক হোটেলে বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে চার নারী ও তিন পুরুষকে আটক করা হয়। পরবর্তীতে রাতে কোতোয়ালি মডেল থানার ওসমানী মেডিকেল রোডের রজনীগন্ধা আবাসিক হোটেলে অভিযান চালিয়ে আরও দুই পুরুষ ও একজন নারীকে আটক করে পুলিশ।

পুলিশ জানায়, এই ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে এবং নগরবাসীর সহায়তায় অসামাজিক কার্যক্রম রোধে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।