সারাদেশ

শনিবার ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৫, ০৭:০২ পিএম

শনিবার ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
ছবি: সংগৃহীত

জরুরি রক্ষণাবেক্ষণ ও সংরক্ষণ কাজের কারণে আগামী শনিবার (২৫ অক্টোবর) সিলেটের নির্দিষ্ট এলাকায় ৫ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (সিইডিবি) বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী মো. আবদুর রাজ্জাক এই তথ্য জানিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নিয়ন্ত্রণাধীন ১১ কেভি ফিডারগুলোর জরুরি মেরামত ও সংরক্ষণ কাজ ছাড়াও রাইট অফ ওয়েতে গাছপালা কর্তন ও বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে শনিবার সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৫ ঘণ্টা বালুচর ফিডার লাইনের আওতাধীন এলাকাগুলোয় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এই এলাকাগুলো হলো- বালুচর, শান্তিবাগ আবাসিক এলাকা, সোনার বাংলা আবাসিক এলাকা, নতুন বাজার, আল-ইসলাহ, আরামবাগ, বালুচর ছড়ারপাড়, ফোকাস ও আশপাশের এলাকা। যদিও নিরাপত্তার স্বার্থে সাট-ডাউনের সময়কালীন সময়ে লাইন চালু থাকলেও তা বন্ধ হিসেবে গণ্য হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিক বিদ্যুৎ সরবরাহ চালু করা হতে পারে। গ্রাহকদের সাময়িক এ অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে সিলেটের বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।