সোশ্যাল মিডিয়া

বিবাহিত জিম প্রশিক্ষকের সঙ্গে অভিনেত্রী ইসরাতের সম্পর্কের গুঞ্জন


বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৪ মে ২০২৬, ০৩:০০ পিএম

বিবাহিত জিম প্রশিক্ষকের সঙ্গে অভিনেত্রী ইসরাতের সম্পর্কের গুঞ্জন
ছবি: সংগৃহীত

মডেল ও অভিনেত্রী ইসরাত জাহিন আহমেদকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে তুমুল আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে। বিবাহিত এক জিম প্রশিক্ষকের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন এবং শ্রীলঙ্কায় তোলা কিছু ছবি ভাইরাল হওয়ার পর বিষয়টি সামনে আসে।

জিম প্রশিক্ষকের নাম আনিসুল ইসলাম ববি। তিনি মোটিভেশনাল স্পিকার হিসেবেও পরিচিত। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিকে কেন্দ্র করে নেটিজেনদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

ববির আগের পারিবারিক জীবন নিয়েও আলোচনা চলছে। তিনি সামাজিক মাধ্যমে স্ত্রী ও সন্তানের সঙ্গে ছবি প্রকাশ করতেন বলেও জানা গেছে। এ কারণে বিষয়টি নিয়ে অনলাইনে সমালোচনা আরও তীব্র হয়।

অন্যদিকে, ইসরাত জাহিনকে কেন্দ্র করেও নানা মন্তব্য করছেন নেটিজেনরা। তবে এ বিষয়ে এখনো সরাসরি কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি তার পক্ষ থেকে।

এদিকে আনিসুল ইসলাম ববি সামাজিক মাধ্যমে নিজের অবস্থান ব্যাখ্যা দিয়ে একটি পোস্টে দাবি করেছেন, বিষয়টি নিয়ে অনলাইনে ভুল তথ্য ছড়ানো হচ্ছে। তিনি জানান, ব্যক্তিগত কিছু বিষয় আগেই আলাদা হয়েছে এবং তার বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয় বলে দাবি করেন। একই সঙ্গে তিনি গুজব না ছড়ানোর অনুরোধ জানান।

ইসরাত জাহিন ছোট পর্দার বিভিন্ন নাটকে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান। কাজল আরেফিন অমির ‘হোটেল রিলাক্স’ ও ‘অসময়’, জিয়াউল হক পলাশের ‘রিভেঞ্জ’ ও ‘দ্য সিক্রেট’সহ বিভিন্ন প্রজেক্টে কাজ করে তিনি দর্শকদের নজর কাড়েন। পাশাপাশি উপস্থাপনাতেও সক্রিয় তিনি।