খেলা
খেলার মাঝপথে হঠাৎ বন্ধ ভারত-পাকিস্তান ম্যাচ
নারী বিশ্বকাপে পরস্পরের বিপক্ষে মাঠে নেমেছে ভারত ও পাকিস্তানের মেয়েরা। ইতোমধ্যে শেষ হয়েছে প্রথম ইনিংসের ৩৪তম ওভারের খেলা। ৪ উইকেটে ১৫৪ রান করেছে বিশ্বকাপের আয়োজকরা। এরপর হঠাৎ মাঠ ছাড়েন দুদলের ক্রিকেটাররা।
শ্রীলঙ্কায় টানা বৃষ্টির কারণে মাঠে দেখা দিয়েছে বিভিন্ন ধরনের কীটপতঙ্গ, যা ভারত-পাকিস্তান ম্যাচে ব্যাঘাত ঘটাচ্ছিল। পরবর্তীতে এসব কীটপতঙ্গ যাতে খেলায় সমস্যা না করতে পারে, সেজন্য করা হচ্ছে কীটপতঙ্গ নাশক স্প্রে। তবে ম্যাচ না হওয়ার কোনো কারণ নেই। ১৫ মিনিট পরই ফের শুরু হবে খেলা।
কলম্বোতে অনুষ্ঠিত ম্যাচের শুরুতে টস জিতে ভারতকে ব্যাট করার আমন্ত্রণ জানান পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানা। ব্যাটিংয়ে নেমে ভালো সূচনা পায় ভারত। ওপেনিং জুটিতে আসে ৪৮ রান। সাদিকা ইকবালের বলে বোল্ড আউট হওয়ার আগে ২৩ রান করেন স্মৃতি মান্ধানা। আরেক ওপেনার প্রাতিকা রাওয়ালের ব্যাট থেকে আসে ৩১ রান।
দলনেতা হার্মানপ্রীত কৌর আউট হন ১৯ রানে। এরপর ৪১ রানের জুট গড়েন হারলিন দেওল ও জেমিমা রদ্রিগেজ। ফিফটির কাছাকাছি গিয়ে আউট হন দেওল। আউট হওয়ার আগে করেন ৪৬ রান। এখন ২৮ রানে জেমিমা ও ২ রানে দিপ্তী ব্যাট করছেন।