খেলা

প্রথম বাংলাদেশি হিসেবে তাইজুলের ২৫০ উইকেট


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫, ১১:৪৭ এএম

প্রথম বাংলাদেশি হিসেবে তাইজুলের ২৫০ উইকেট
ছবি: সংগৃহীত

মিরপুর টেস্টে ইতিহাস গড়লেন তাইজুল ইসলাম। চতুর্থ দিনই সাকিব আল হাসানকে পেছনে ফেলে সর্বোচ্চ উইকেটশিকারি বাংলাদেশি স্পিনার হন তিনি। পঞ্চম দিনের প্রথম ঘণ্টায় তাইজুল গড়লেন আরও এক মাইলফলক।

রোববার অ্যান্ডি ম্যাকব্রাইনকে এলবিডব্লিউ করে ২৬ রানের জুটি ভাঙেন এই বাঁহাতি স্পিনার। ৩ চার মেরে ২১ রান করা ম্যাকব্রাইনকে ফিরিয়েই প্রথম বাংলাদেশি হিসেবে টেস্ট ক্রিকেটে ২৫০ উইকেট পূরণ করেন তিনি।

৭৫ ওভার শেষে আয়ারল্যান্ডের দ্বিতীয় ইনিংসের সংগ্রহ ৭ উইকেটে ২২৪। ম্যাচ জিততে আইরিশদের দরকার আরও ২৮৫ রান; বাংলাদেশের প্রয়োজন বাকি ৩ উইকেট।