বিজ্ঞান-তথ্যপ্রযুক্তি

ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য বড় দুঃসংবাদ


তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫, ০৫:০০ পিএম

ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য বড় দুঃসংবাদ
প্রতীকী ছবি

দেশের ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য আসছে বড় দুঃসংবাদ। নতুন টেলিকম পলিসি বাস্তবায়নের ফলে গ্রাহক পর্যায়ে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার খরচ ২০ শতাংশ পর্যন্ত বাড়তে যাচ্ছে।

সোমবার (৩ নভেম্বর) গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি মোহাম্মদ আমিনুল হাকিম।

তিনি জানান, নতুন নীতিমালা কার্যকর হলে ৫০০ টাকার ইন্টারনেট সংযোগের খরচ বাড়বে ১০০ টাকা, আর এক হাজার টাকার সংযোগে বাড়বে ২০০ টাকা।

আমিনুল হাকিম বলেন, “টেলিকম পলিসি সংশোধন না করা হলে দেশের ডিজিটাল উন্নয়ন বাধাগ্রস্ত হবে, এমনকি বাংলাদেশ ডিজিটালি ‘শাটডাউন’-এর মুখে পড়তে পারে।”

তিনি আরও আহ্বান জানান, আসন্ন জাতীয় নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলো যেন এই নীতিমালার বিষয়ে হস্তক্ষেপ করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে, যাতে সাধারণ ব্যবহারকারীদের ওপর বাড়তি চাপ না পড়ে।