বিজ্ঞান-তথ্যপ্রযুক্তি

বিশ্বজুড়ে হঠাৎ ফেসবুকে অটো লগআউট বিভ্রাট, যা জানা গেল


তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশ: ১২ জুন ২০২৬, ০৮:২৭ পিএম

বিশ্বজুড়ে হঠাৎ ফেসবুকে অটো লগআউট বিভ্রাট, যা জানা গেল
ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হঠাৎ বিভ্রাট দেখা দিয়েছে। শুক্রবার (১২ জুন) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটের দিকে কিছু সময়ের জন্য প্ল্যাটফর্মটি অচল হয়ে পড়ে।

ব্যবহারকারীদের অভিযোগ, কম্পিউটার বা মোবাইল অ্যাপ—কোনো মাধ্যম দিয়েই ফেসবুকে প্রবেশ করা যাচ্ছিল না। অনেকের অ্যাকাউন্ট হঠাৎ করেই লগআউট হয়ে যায়।

শুধু ফেসবুক নয়, মেটার মালিকানাধীন অন্যান্য প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম ব্যবহারেও বিভিন্ন স্থানে সমস্যার খবর পাওয়া গেছে।

ডেস্কটপে ফেসবুক ব্যবহার করতে গিয়ে ব্যবহারকারীরা বাধার সম্মুখীন হন। প্ল্যাটফর্মে ঢোকার চেষ্টা করলে ‘সরি, সামথিং ওয়েন্ট রং’ বার্তা দেখা যাচ্ছিল।

ত্রুটি পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন ওয়েব ব্যবহারকারীরা। অনেকেই জানিয়েছেন, ফেসবুকে ঢুকতে গেলে ‘অ্যাকাউন্ট সাময়িকভাবে অনুপলব্ধ’ বার্তা দেখাচ্ছে।

তবে ফেসবুক ডাউন হওয়ার বিষয়ে মেটার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ঠিক কী কারণে এই বিভ্রাট ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়। সাময়িক এই সমস্যায় বিশ্বজুড়ে ব্যবহারকারীদের মধ্যে বিভ্রান্তি ও বিরক্তি ছড়িয়ে পড়েছে।