রাজধানী
রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন আজ
আজ শনিবার (১৬ আগস্ট) সনাতন ধর্মাবলম্বীরা শ্রীকৃষ্ণের জন্মদিন (জন্মাষ্টমী) উদ্যাপন করবেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) একটি গণবিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন, রাজধানীর নির্দিষ্ট সড়কগুলো বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত এড়িয়ে চলার জন্য নগরবাসীর প্রতি বিশেষ অনুরোধ করা হলো।
শোভাযাত্রার রুট: শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির → পলাশী বাজার → জগন্নাথ হল → কেন্দ্রীয় শহীদ মিনার → দোয়েল চত্বর → হাইকোর্ট → বঙ্গবাজার → ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ভবন → গোলাপশাহ মাজার → গুলিস্তান মোড় → নবাবপুর রোড → রায় সাহেব বাজার মোড় → বাহাদুর শাহ্ পার্ক।
ডিএমপির নির্দেশনা:
১. উল্লিখিত শোভাযাত্রার রুটে কোনো যানবাহন পার্কিং করা যাবে না।
২. উচ্চস্বরে পিএ/সাউন্ড সিস্টেম ব্যবহার নিষিদ্ধ।
৩. অংশগ্রহণকারীরা শোভাযাত্রার শুরুতে যোগ দিতে হবে; মাঝপথে যোগ দেওয়া যাবে না।
৪. হ্যান্ডব্যাগ, ট্রলি, বড় ব্যাগ, দাহ্য পদার্থ, অস্ত্র, কাঁচি, ক্ষয়কারক তরল, ব্রেড, দিয়াশলাই, গ্যাসলাইটার ইত্যাদি সঙ্গে নিয়ে অংশ নেওয়া যাবে না।
৫. শোভাযাত্রার রুটে কোনো ধরনের ফলমূল ছোড়া যাবে না।
৬. রাস্তায় অহেতুক দাঁড়িয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না।
৭. সন্দেহজনক ব্যক্তি বা বস্তু দেখা দিলে নিকটস্থ পুলিশকে অবহিত করতে হবে।
৮. স্বেচ্ছাসেবক ও আইনশৃঙ্খলা বাহিনীর নির্দেশনা মেনে চলতে হবে।
৯. ব্যারিকেড, পিকেট ও আর্চওয়ে ব্যবস্থাপনায় নিয়োজিত পুলিশকে সহযোগিতা করতে হবে।
ডিএমপি নগরবাসীকে বিকল্প সড়ক ব্যবহার করার পরামর্শ দিয়েছে। শোভাযাত্রা ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে, তাই পুলিশের নির্দেশনা মেনে চলার জন্য সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।