রাজধানী

শাহবাগে ইনকিলাব মঞ্চের আন্দোলন থেকে পিস্তলসহ যুবক আটক


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৪ পিএম

শাহবাগে ইনকিলাব মঞ্চের আন্দোলন থেকে পিস্তলসহ যুবক আটক
ছবি: সংগৃহীত

রাজধানীর শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চের চলমান আন্দোলন কর্মসূচি থেকে একটি পিস্তলসহ এক যুবককে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তির নাম মো. আরাফাত জামান (৩৯)। সোমবার (২৯ ডিসেম্বর) রাতে তাকে আটক করে শাহবাগ থানায় নেওয়া হয়।

শাহবাগ থানার ডিউটি অফিসার ও পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে একজনকে আটক করে থানায় আনা হয়েছে। বর্তমানে থানার ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করছেন। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।

পুলিশ সূত্রে জানা গেছে, ইনকিলাব মঞ্চের আন্দোলন চলাকালে সন্দেহজনক আচরণের কারণে আরাফাত জামানকে আটক করা হয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। পরিস্থিতি বিবেচনায় তাকে দ্রুত শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়।

উল্লেখ্য, ইনকিলাব মঞ্চ তাদের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে গত কয়েকদিন ধরে শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করে আসছে।