রাজধানী

রাজধানীর গুলিস্তানের একটি সেলুনে এসি বিস্ফোরণে দগ্ধ ১০  


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৯:৪৩ এএম

রাজধানীর গুলিস্তানের একটি সেলুনে এসি বিস্ফোরণে দগ্ধ ১০  
ছবিঃ সংগৃহীত

রাজধানীর গুলিস্তানের আলু বাজার এলাকায় আরমান একটি সেলুনে এসি বিস্ফোরণে কারিগর কাস্টমারসহ ১০ জন দগ্ধ হয়েছেন। তারা জাতীয় বার্ন ইনিস্টিউটে চিকিৎসাধীন রয়েছে।

গতকাল মঙ্গলবার (১৪ জুলাই) রাতে এ দুর্ঘটনাটি ঘটেছে।  

দগ্ধরা হলেন কাস্টমার মো. ফারুক (৩৫), রিংকু (৩০), রনি (৩৬), জসিম (৪০), রফিক (২৫)। কারিগর সামশেদ (৩০), রাজু (৩৪), পাপ্পু (২৬),সাকিব (১৭) ও আরমান (৩৭)।

এ ঘটনায় জাতীয় বার্ন ইনিস্টিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানান, দগ্ধদের মধ্যে মো. ফারুকের শরীরের ৫০ শতাংশ,  রিংকু ২১ শতাংশ,  রনি ১০ শতাংশ,  জসিম ৮ শতাংশ,  রফিক ১২ শতাংশ,  কারিগর সামশেদ ১৫ শতাংশ, রাজু ১৮ শতাংশ,  পাপ্পু ১৮ শতাংশ , সাকিব ১ শতাংশ ও আরমান ১৫ শতাংশ দগ্ধ হয়েছে। দগ্ধদের মধ্যে সাকিব নামে একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাকিদেরকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।